হিমছড়ি কক্সবাজার
হিমছড়ি সমুদ্র সৈকত কক্সবাজার থেকে ১৮ কিঃমিঃ দক্ষিণে, যা পাহাড় আর ঝর্ণার কারনে পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয়। মেরিন ড্রাইভ রোড ধরে কক্সবাজার থেকে হিমছড়ি যাওয়ার পথে বামদিকে সবুজঘেরা উচু-নিচু পাহাড় আর মাঝে মাঝে ঝর্ণার ও দেখা মিলবে এবং ডানদিকে সমুদ্রের নীল জলে আপনি মুগ্ধ হতে বাধ্য।
হিমছড়ি পর্যটন কেন্দ্রে টিকেট কেটে ঢুকতে হয়। ভীতরের পরিবেশটা বেশ সুন্দর। সিঁড়ি বেয়ে উঁচু পাহাড়ে উঠে সাগর, ও পাহাড়ের দৃষ্টিনন্দন নৈসর্গিক সৌন্দর্য খুব সহজেই অবলোকন করা যায়।পাদদেশের থেকে সিঁড়ি দিয়ে উঠতে পাহাড়ের উচ্চতা প্রায় ৩শ’ ফুটের মতো। প্রায় 3 শতাধিক সিড়ি মাড়িয়ে উপরে উঠতে হয়। কষ্টটা মুহুর্তেই ভুলে যাবেন যখনপাহাড়ের চুড়া থেকে কক্সবাজারের পুরো সমুদ্র সৈকতটা এক পলকে দেখতে পাবেন। দুলর্ভ সে দৃশ্য।
হিমছড়ির একপাশে রয়েছে সুবিস্তৃত সমুদ্র সৈকত আর অন্যপাশে রয়েছে সবুজ পাহাড়ের সারি। বর্ষার সময়ে হিমছড়ির ঝর্ণাকে অনেক বেশি জীবন্ত ও প্রাণবন্ত পাওয়া যায়। হিমছড়ির পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সমুদ্র দেখতে মনে হবে পাখির চোখে সমুদ্র দেখছেন।
পাহাড়ের কোল ঘেঁষে এ সমুদ্র সৈকতের নাম হিমছড়ি। এখানকার সমুদ্র সৈকতটি কক্সবাজারের চেয়ে অপেক্ষাকৃত নির্জন ও পরিস্কার পরিচ্ছন্ন। এর সৌন্দর্যও কোনো অংশে কম নয়। সবচাইতে গুরুত্বপূর্ন বিষয় হলো হিমছড়ি যত না সুন্দর তারচাইতে সুন্দর ও রোমাঞ্চকর হল কক্সবাজার থেকে এ সৈকতে যাওয়ার পথটি। এক কথায় অসাধারন, কাব্যক, স্বপ্নের মত মত সুন্দর। একপাশে বিস্তৃর্ন সমুদ্রের বালুকা বেলা আর এক পাশে সবুজ পাহাড়ের সাড়ি। মাঝে পিচ ঢালা মেরিন ড্রাইভ। এমন দৃশ্য সম্ভবত দেশের আর কোথাও পাওয়া যাবে না। কেউ কক্সবাজার এলো অথচএই পথ ধরে ছুটলো না তার পুরো ভ্রমনই মাটি। পাহাড়ে উঠলে চোখের সামনে ভাসবে নীল দিগন্তে হারিয়ে যাওয়া বিশাল সমুদ্র।
আর এখানে রয়েছে দেশের একমাত্র শীতল পানির ঝর্ণা। হিমছড়ির পাহাড়ের হিমশীতল ঝরনা গুলো বেশ আকর্ষণীয়। ছোট ছোট পাহাড়ের উপরে আছে অনেকগুলো বিশ্রামাগার। এখানে একটি ছোট ঝর্না রয়েছে। ঝর্নাটি ছোট কিন্তু বর্ষামৌসুমে এটি দারুন রূপ ধারন করে।
কক্সবাজারে এসে হিমছড়ির শান্ত নীরব ও সুনসান পরিবেশের না গেলে এখানে বেড়াতে আসাটাই অপূর্ণ থেকে যায়।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
জনপ্রিয় পোস্ট
-
পাহাড়পুর বৌদ্ধ বিহার
- পোস্টদাতা মুনমুন
- February 22, 2021
-
ইলোরা গুহাসমূহ
- পোস্টদাতা মুনমুন
- March 15, 2021
-
জাতীয় সংসদ ভবন
- পোস্টদাতা মুনমুন
- March 10, 2021
-
ইয়েলোস্টোন জাতীয় উদ্যান
- পোস্টদাতা মুনমুন
- March 15, 2021
নিউজলেটার
নতুন আপডেট পেতে আমাদের মেইলিং তালিকায় সাবস্ক্রাইব করুন!