রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড কক্সবাজার
বাংলাদেশ নিয়ে এসেছে প্রথম আন্তর্জাতিক মানের ফিস অ্যাকুরিয়াম রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড। পর্যটন নগরী কক্সবাজার শহরের ঝাউতলায় বিনোদনের নতুন সংযোজন এই ফিশ মিউজিয়াম। কক্সবাজার দর্শনী স্থান ঘুরে দেখার পাশাপাশি হাতে কয়েক ঘন্টা সময় নিয়ে চলে যেতে পারেন এই জলজ জগতে। কক্সবাজার যেখানেই থাকেন সেখান থেকে অনায়াসে সিএনজি/ইজিবাইক/অটোরিক্সা দিয়ে যেতে পারবেন। সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত দর্শনার্থীদের জন্যে খোলা থাকে। এই ফিশ ওয়ার্ল্ডে প্রবেশের জন্যে ফি ৩০০ টাকা।
এ্যাকুরিয়াম কমপ্লেক্সে এ আছে সাগর ও মিঠা পানির প্রায় 250 প্রজাতির মাছ। বিরল প্রজাতির মাছ সহ এখানে আছে হাঙ্গর, পিরানহা, শাপলাপাতা, পানপাতা, কাছিম, কাঁকড়া, সামুদ্রিক শৈল, পিতম্বরী, সাগর কুঁচিয়া, বোল, জেলিফিস, চেওয়া, পাঙ্গাস, আউস সহ আরও অনেক মাছ ও জলজ প্রাণী। ফুটিয়ে তোলা হয়েছে পুকুর ও সাগরের তলদেশের বৈচিত্রময় পরিবেশ। অ্যাাকুরিয়ামে ঢুকলে মনে হবে আপনি সাগরের তলদেশে আছে, আর আপনার চারপাশে খেলা করছে বর্ণিল প্রজাতির নানা মাছ ও সামুদ্রিক প্রাণী।
বেড়াতে গেলে সমুদ্রতলের এই প্রাণীজগতের মেলা চোখের সামনে দেখার সুযোগ হাতছাড়া করা উচিত হবে না। এছাড়া ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ডে আছে থ্রি-নাইন ডি মুভি দেখার নান্দনিক স্পেস, লাইফ ফিশ রেস্টুরেন্ট, শিশুদের খেলার জায়গা, ছবি তোলার আকষর্ণীয় ডিজিটাল কালার ল্যাব, শপিং করার জন্য শপ
ঝলমলে শতাধিক ছোট-বড় অ্যাকুরিয়াম নিয়ে নান্দনিক শিল্পকর্ম ও বৈদ্যুতিক আলোয় সুড়ঙ্গের মতো সাজানো, নানা জাতের মাছ। এ যেন সাগরতলের এক আশ্চর্য জগত। এ যেন সাগর তলের বর্ণিল রাজত্ব। চারদিকে নানা প্রজাতি মাছের রাজ্য, যেন সাগর তলদেশের জীবন্ত প্রতিচ্ছবি।
এ্যাকুরিয়ামে গেলে দেখা যাবে উপরে মাছ, ডানে মাছ, বামে মাছ। অর্ধশতাধিক প্রজাতির মাছের ভিতর দিয়ে পথ চলতে হবে। তবে হঠাৎ সামনে এসে হাজির হতে পারে হাঙ্গর মাছ । মানুষ খেকো মাছ পিরানহা ধারালো দাঁত খুলে হা করে ছুটে আসতে পারে। গায়ে লেগে যেতে পারে কুচিয়া, কচ্ছপ, কাঁকড়া, আউসসহ সাগরের তলদেশের নানা কিট পতঙ্গ।
রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড, মালেশিয়ার টেকনিক্যাল প্রকৌশলির সহায়তায় নির্মিত হয়েছে। আন্তর্জাতিক মানের এই এ্যাকুরিয়াম নির্মাণে সময় লেগেছে দুই বছর। এই এ্যাকুরিয়ামে বঙ্গোপসাগরের থাকা বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মৎস্য সংক্ষণ করা হয়েছে। অচেনা এবং বিলুপ্ত প্রায় অনেক মাছও রয়েছে। সাগরের বিলুপ্ত মাছ বিভিন্ন প্রাণী সংরক্ষণে একটি জাদুঘরও করা হচ্ছে। এটা শুধু বিনোদনের জন্য নয়, এটি সাগরের জীববৈচিত্র ও প্রাণী সম্পর্কে জানার একটি শিক্ষা কেন্দ্র।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
জনপ্রিয় পোস্ট
-
পাহাড়পুর বৌদ্ধ বিহার
- পোস্টদাতা মুনমুন
- February 22, 2021
-
ইলোরা গুহাসমূহ
- পোস্টদাতা মুনমুন
- March 15, 2021
-
জাতীয় সংসদ ভবন
- পোস্টদাতা মুনমুন
- March 10, 2021
-
ইয়েলোস্টোন জাতীয় উদ্যান
- পোস্টদাতা মুনমুন
- March 15, 2021
নিউজলেটার
নতুন আপডেট পেতে আমাদের মেইলিং তালিকায় সাবস্ক্রাইব করুন!