ডার্ক মোড
Image
মেরিন ড্রাইভ রোড কক্সবাজার

মেরিন ড্রাইভ রোড কক্সবাজার

এক পাশে বঙ্গোপসাগর অন্যপাশে ঝর্ণা ধারা পাহাড়ের মাঝখান দিয়ে চলে গেছে কক্সাবাজার মেরিন ড্রাইভ রোড।কক্সবাজার কলাতলী থেকে টেকনাফ পর্যন্ত সূবিস্তত ৮০ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি।

 

বিশাল বিস্তৃত সমুদ্রের নীল জলরাশি, পাহাড়ের ঝর্ণা ধারা হিমছড়ি সৈকত, ইনানি পাথুরে সৈকত, পালতোলা বোট এবং জেলেদের মাছ ধরার দৃশ্য, আর রাস্তার দু’পাশে সারি সারি ঝাউবন, মেরিন ড্রাইভ রোড দিয়ে যেতে যেতে আপনি এই মনোরম দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন।

কক্সবাজার মূল শহর থেকে খোলা জিপমাইক্রোবাস বা ইজিবাইক মেরিন ড্রাইভ রোড ভ্রমণ উপভোগ করতে পারবেন।

মেরিন ড্রাইভ রোডের বিভিন্ন স্থানে রয়েছে চমৎকার সব রেস্টুরেন্ট। যা আপনার ভ্রমণের ক্লান্তি দূর করতে পারবেন যেকোন রেস্টেুরেন্টে বসে।সব মিলেয়ে দারুণ উপভোগ্য

 মেরিন ড্রাইভ রোড ধরে কক্সবাজার থেকে হিমছড়ি যাওয়ার পথে বামদিকে সবুজঘেরা উচু-নিচু পাহাড় আর মাঝে মাঝে ঝর্ণার ও দেখা মিলবে এবং ডানদিকে সমুদ্রের নীল জলে আপনি মুগ্ধ হতে বাধ্য। 
এপাশে সবুজ পাহাড়, ওপাশে নীল সমুদ্র। মাঝখান দিয়ে এঁকেবেঁকে চলে গেছে দীর্ঘ পিচঢালা মসৃণ পথ। এ পথের পুরোটাই পাহাড়-সমুদ্রের মিতালী। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত ছুঁয়ে এ মেরিন ড্রাইভ সড়ক এরমধ্যে দীর্ঘতম খেতাব পেয়েছে।
মেরিন ড্রাইভ রোড কক্সবাজার

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

সংযুক্ত থাকুন

নিউজলেটার

নতুন আপডেট পেতে আমাদের মেইলিং তালিকায় সাবস্ক্রাইব করুন!